
২১শে জুলাই কোন সভায় দিলীপ ঘোষ?
রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ। এই সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা-মন্ত্রী ছাড়াও বিভিন্ন জেলার অগণিত কর্মী-সমর্থকরা। যাকে ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ভিড় জমাতে শুরু করেছে তৃণমূলের জেলা স্তরের কর্মী-সমর্থকরা। অন্যদিকে, রবিবার সন্ধ্যেবেলা ধর্মতলায় ২১ শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তারও আগে সভাস্থল ঘুরে দেখেন








