জেল থেকেই সবকিছু পরিচালনা করছেন শাহজাহান(Sheikh Shahajan)! এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। এমনকি শাহজাহানের মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করলেন খোদ শুভেন্দু। বিশেষ করে সন্দেশখালি কান্ডের অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের(Bholanath Ghosh) ভয়াবহ গাড়ি দূর্ঘটনার পরই এই দাবী নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। বঙ্গ রাজনীতিতে ফের যে শাহজাহান প্রসঙ্গে উত্তাপ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
সন্দেশখালি(Sandeshkhali Incident) কান্ডের অন্যতম সাক্ষী বুধবার ভোলানাথ ঘোষ আদালতে যাওয়ার পথে তাঁর গাড়িতে ভয়াবহ দূর্ঘটনা ঘটে। সেখানেই প্রাণ হারিয়েছেন তাঁর ছোট ছেলে এবং গুরুতর জখম হয়েছেন ভোলানাথ ঘোষের ড্রাইভার। এরপরই বিরোধী নেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari) সরব হয়েছেন। তার সাফ দাবী এই মামলা রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হোক।
শুভেন্দু বলেন, “ওটা শাহজাহান করিয়েছেন। ভোলাবাবু এখনো তৃণমূলেরই মানুষ। তাই বারবার বলছি, এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত”।
শুভেন্দু অধিকারি আরও বলেন, “এখানকার জেলে বসে শাহজাহানরা ফোন ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের জেলে ওদের রাখলে ভোলাদের যেকোনও দিন খুন করা হতে পারে”।







