জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিজের ক্লাবে স্বাগত অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসবে সেঞ্চুরি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তবে প্রথম বোলার হিসাবে সে রেকর্ড রয়েছে একমাত্র অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। বুমরার এই কীর্তির পরই তাঁকে বিশেষভাবে স্বাগত জানালেন খোদ অর্শদীপ সিং। বিশেষ করে জসপ্রীত বুমরার মতো তারকা পেসারের পাশে খেলতে পারাটাই তাঁর কাছে যেন স্বপ্নের মতো।
এই টি টোয়েন্টি ফর্ম্যাট দিয়েই ভারতীয় ক্রিকেটে প্রবেশ করেছিলেন জসপ্রীত বুমরাহ(Arshdeep Singh)। তাঁর অদ্ভূত বোলিং অ্যাকশন, বিশেষ সুইং সকলের নজর কেড়েছিল প্রথম থেকেই। সেই থেকেই ভারতীয় দলের হয়ে প্রতিটি ফর্ম্যাটে নিজের জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু টি টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁতে পারেনি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই সেটা করতে পারলেন।
এরপরই বুমরাহকে(Jasprit Bumrah) উদ্দেশ্য করে খানিকটা ইয়ার্কির সুরেই কথা বললেন অর্শদীপ সিং(Aeshdeep Singh)। একইসঙ্গে বুমরার সঙ্গে খেলতে পারাটাও যে তাঁর কাছে বিরাট পাওনা তাও বলতে দ্বিধা করেননি অর্শদীপ। তিনি জানান, “১০০ উইকেটের ক্লাবে তোমাকে স্বাগত বন্ধু। জসপ্রীত বুমরাহ যে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সেটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের ব্যপার। তাঁকে হাসি মুখেই আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাবে। তাঁর পাশে বল করতে পারাটাও গর্বের ব্যপার”।
বিশ্রাম কাটিয়ে এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে ফিরেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এবার টি টোয়েন্টিতে শততম উইকেটের মালিকও হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।







