কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের নাম বদলের প্রতিবাদে রাজ্যের কর্মশ্রীর নাম গান্ধীজী-র(Mahatma Gandhi) নামে করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই সংখ্যা বলে ‘জিরামজি’ বিল লোকসভায় পাশ করানো হয়েছে। তারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরই প্রতিবাদে এবার রাজ্যের কর্মশ্রীর নাম ‘মহাত্মা-শ্রী’(Mahatma Shri) রাখা হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, ”মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব।
বৃহস্পতিবার ধনধান্য অডিটরিয়ামে বাণিজ্য সামিটে অংশগ্রহন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই কেন্দ্রের এই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ”মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।”
সেখান থেকেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম যে মহাত্মা গান্ধীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কথা জানান মমতা। তিনি সেখান থেকে বলেন, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান দিতে জানি।







