আইএসএলের(ISL) সময় ক্রমশই এগিয়ে আসছে। তারই প্রস্তুতি জোরকদমে চলছে। মঙ্গলবারই প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। শ্রীনিধির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। শুধুমাত্র শ্রীনিধির(Sreenidhi) বিরুদ্ধেই নয়, আগামী ৮ ফেব্রুয়ারি আবার মহমেডানের এসসির(Mohammedan Sc) বিরুদ্ধেও আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে এবার আইএসএলের জন্য। জোরকদমে প্রস্তুতি শুরু লাল-হলুদ শিবিরের। একইসঙ্গে মহেশের চোট নিয়েও বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে।
বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানেই মোহনবাগানের পর যখন প্রায় তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সেই সময় ইস্টবেঙ্গল কবে খেলবে তা নিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। প্রথম দিকে শোনাযাচ্ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) নাকি সেভাবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তবে সেই সিদ্ধান্ত এবার বদলে গিয়েছে।
এবার জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। সেটাই শুরু করছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন জেরি। যদিও ইউসুফ আসেনি। কিন্তু লাল-হলুদ শিবিরে জেরির যোগ দেওয়াটা তাদের আত্মবিশ্বাস যথেষ্ট বাড়িয়েছে। ইতিমধ্যে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।
এই ম্যাচ দুটো যে জেরিকে দলের সঙ্গে মানিয়ে নিতে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আইএসএলে যাত্রা শুরু করার আগেই নাওরেম মহেশকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল। বড়সড় চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। প্রথম ম্যাচে খেলতে সম্ভবত খেলতে পারবেন না তিনি। অন্যদিকে হাল্কা চোটের জন্য কেভিন সিবিল্লে শ্রীনিধির বিরুদ্ধে না নামলেও, পরের দিন থেকেই মাঠে ফিরবেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার।







