ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাশাপাশি দুই গোট। একজন ফুটবল মাঠের গ্রেটেস্ট অব অল টাইম লিওনেল মেসি(Lionel Messi)। আরেকজন ক্রিকেট মাঠের গ্রেটেস্ট অব অল টাইম সচটিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। ঐতিহ্যের ওয়াংখেড়ে স্টেডিয়ামে(Wankhede Stadium) সাক্ষাত হবে দুই নাম্বার টেনের। আর তাতেই উত্তাপের পারদ চড়ছে। কলকাতার পাশাপাশি মুম্বইয়েও যে মেসি জ্বর থাবা বসিয়েছে তা কি আর বলার অপেক্ষা রাখে। সেই একই মঞ্চে আবার থাকবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী সুনীল ছেত্রী(Sunil Chetri)। মেসিকে(Lionel Messi) ঘিরে রয়েছে গোটা ট্যুরে একের পর এক চমক। তেমনই আবার দিল্লিতে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করবেন আরেক ভারতীয় কিংবদন্তী ফুটবলার। ভাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। তবে সেটা হবে দিল্লির স্টেডিয়ামে। বছরের শেষটা যেন গটা দেশটাই এখন মেসি ময়।
ভারতে দ্যা গোট ট্যুর(G.O.A.T Tour) শুরু হচ্ছে কলকাতা দিয়ে। শনিবাসরীয় সকাল থেকেই গোটা শহর জুড়়ে শুধুই এলএম টেন(Lionel Messi)। যে যুবভারতীতে ১৪ বছর আগে আর্জেন্তিনার অধিনায়ক হয়ে মাঠে নেমেছিলেন। সেই যুবভারতীতেই এবার মেসি নাবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসাবে। মেসিকে স্বাগত জানাতে তিলোত্তমা প্রস্তুত। মেসির মঞ্চে থাকবেন খোদ কিং খান(Shahrukh Khan)। সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
কলকাতার পর হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন এলএমটেন। সেখানেও তাঁকে ঘিরে রয়েছে একঝার পরিকল্পনা। এক মঞ্চে মেসি এবং সচিনকে দেখার অপেক্ষাটা এখন থেকেই করতে পারছেন না মেসি প্রেমীরা। সেইসঙ্গে ওয়াংখেড়ের মঞ্চে থাকবেন সুনীল ছেত্রীও(Sunil Chetri)। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসাবে তাঁর নাম যে মেসির তালিকাতেই রয়েছে।
আবার দিল্লিতে মেসির পাশে থাকছেন আরেক ভারতীয় তারকা ফুটবলার ভাইচুং ভূটিয়া(Bhaichung Bhuria)। সব মিলিয়ে গোটা ভারত এখন মেসি ম্যানিয়ায় ভুগছে।







