বিরাট কোহলি(Virat Kohli) এখনও কেন ভারতীয় ওডিআই দলের হার্টথ্রোব তা হয়ত ফের একবার তিনি বুঝিয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে। একসময় যখন ভারতের অবস্থা খুবই শোচনীয় মনে হচ্ছিল, সেই সময় একা হাতে কার্যত লড়াইটা চালাচ্ছিলেন বিরাট কোহলি। ভারত হয়ত ম্যাচের সঙ্গে সিরিজ হেরে গিয়েছে। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) ফের একবার সকলের মন জিতে নিয়েছে। ফের তাঁর ঝুলিতে একটা সেঞ্চুরি। সেইসঙ্গে গড়েছেন নয়া রেকর্ডও।
নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করার সঙ্গেই ওডিআই(ODI) ফর্ম্যাটে এখন তিনি ৫৪টি সেঞ্চুরির মালিক। এছাড়া ভেঙে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের(Ricky Ponting) রেকর্ডও। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন বিরাট কোহলি(Virat Kohli)। সেঞ্চুরি ইনিংস খেলার সঙ্গেই বিরাট কোহলির রান এখন ওডিআই-তে ১২,৬৫২।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেছিলেন খোদ বিরাট তাঁর সঙ্গী কখনও নীতিশ রেড্ডি(Nitish Reddy), আবার কখনও হর্ষিত রানা(Harshit Rana)। কিন্তু শেষপর্যন্ত একটা লড়াই চালিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। যদিও শেষপর্যন্ত থামতে হয়েছিল তাঁকেও। কিন্তু বিরাটের এই সেঞ্চুরি ইনিংসটা নিয়েই এখন সকলের মুখে আলোচনা। সেইসঙ্গে বিরাটের মুকুটে নয়া পালকও উঠল এই ম্যাচেই।







