আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু তার আগে রাকিবের(Mohammed Rakib) চোট নিয়ে চিন্তা বাড়ছে লাল-হলুদ শিবিরে। শোনাযাচ্ছে তাঁর ব্যাকআপ হিসাবে নাকি নন্দার পাশাপাশি সুমন দে-কে প্রস্তুত রাখছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। রাকিবের মাথা ফেটে গিয়েছে। সেইসঙ্গে নাকি সাতটি সেলাইও পড়েছে তাঁর। আর তাতেই তো চিন্তা বাড়ছে। ইস্টবেঙ্গলের অন্দর মহলে খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে এখন নাকি সম্পূর্ণ সুস্থ রয়েছেন রাকিব। মাথা ফাটলেও, চোট নাকি খুব একটা চিন্তার নয়। কিন্তু ১৬ ফেব্রুয়ারির ম্যাচে কী তিনি খেলতে পারবেন। সেটা নাকি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বোঝা যাবে। আর সেই কারণেই তো নন্দা পাশাপাশি সুমন দে-কেও প্রস্তুত রাখা হচ্ছে। সময় রয়েছে, এই তরুণ রাইট ব্যাককে রেজিস্টারও করানো হতে পারে আইএসএলের জন্য।
গত রবিবার মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই চোট পেয়েছিলেন রাকিব। সেখানেই মাথা ফেটে গিয়েছিল এই রাইট ব্যাকের। তার পর থেকেই চিন্তা বাড়তে শুরু করেছিল ইস্টবেঙ্গলের অন্দরে। প্রথমে মাঠে চোট গুরুতর মনে হল, পরবর্তীতে পরীক্ষা নীরিক্ষার পর জানা গিয়েছে চোট নাকি ততটা ভয়াবহ নয়। তবে তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা তো সময়ই বলবে।
এখনও অবশ্য কয়েকটা দিন সময় রয়েছে হাতে। সেই সময়ই ইস্টবেঙ্গলের এই ফুটবলার যদি একান্তই সেরে না ওঠেন, তবে আরেক রাইট ব্যাক হিসাবে সুমন দে-কে সই রেজিস্টার করিয়ে ফেলবে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।






