মোহনবাগান সুপারজায়ান্টে(MBSG) সের্জিও লোবেরা(Sergio Lobera) জমানায় এবার নতুন সিস্টেম। হোসে মোলিনার(Jose Molina) পদ্ধতি ফেলে দিয়ে এবারের আইএসএলে তিন ব্যাক সিস্টেমে খেলতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। মোলিনার ছকের থেকে যা একেবারেই আলাদা। হোসে মোলিনার সময় মোহনবাগানকে বারবারই চার ডিফেন্স সিস্টেম নিয়ে খেলতে দেখা গিয়েছিল। এবার সেটাই সম্পূর্ণ বদলে দিচ্ছেন সের্জিও লোবেরা(Sergio Lobera)। তিন রক্ষণে খেলা মানে, স্প্যানিশ কোচ যে আক্রমণাত্মক পরিকল্পনাই এখন থেকে সাজিয়ে ফেলেছেন তাও বেশ স্পষ্ট। সেইভাবেই চলছে প্রস্তুতিও। আর তাতেই কিন্তু আরও ফুটবলারের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। তিনি টম অলড্রেড। কানাভুসো শুরু হয়ে গিয়েছে তবে কী বিদায় ঘন্টা বেজেই গেল টম অলড্রেডেরও(Tom Aldred)।
এই মরসুমেই মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি শেষ। সেইসঙ্গে লোবেরার(Sergio Lobera) পরিকল্পনাতেও তিনি তেমনভাবে নেই বলেই শোনা যাচ্ছে। কারণ মোহনবাগান কোচ এবার তিন ব্যাক সিস্টেমে দলকে খেলাতে চলেছেন। সেখানেই টম অলড্রেড নেই বলেই শোনাযাচ্ছে। সূত্রের খবর বেশিরভাগ ম্যাচেই প্রথম একাদশে নাকি জায়গাই পাবেন না টম অলড্রেড। যদি একান্তই কোনও ম্যাচে প্রয়োজন পড়ে চার ডিফেন্সে খেলার, সেই সময় তাঁর কথা ভাবা যেতে পারে বলেই শোনাযাচ্ছে। আসন্ন কেরালা ব্লাস্টার্স ম্যাচ থেকেই হয়ত সেই ছবি দেখা যেতে চলেছে।
অন্যদিকে আশিস রাই ছিটকে গিয়েছেন। সেই জায়গাতেই নতুন ফুটবলার নিতে খুব একটা বেশি দেরী করল না মোহনবাগান সুপারজায়ান্ট। কেরালা ব্লাস্টার্স থেকে লোনে অময় রানাওয়েকে(Amey Ranawade) দলে তুবে নিল মোহনবাগান। এর আগেও আই লিগের সময় মোহনবাগানে খেলার অভিজ্ঞতা রয়েছে অময় রায়াওয়ের। সেইসঙ্গে কেরালাতেও সাফল্য পেয়েছেন। আশিস রাইয়ের জায়গায় তাঁকেই এবার পছন্দ সের্জিও লোবেরার।







