কোনওরকম কুলিং অফ নয়। ভারতীয় দলের ওডিআই সিরিজ শেষ হওয়ার পরই রঞ্জি ট্রফি(Ranji Trophy) খেলতে পঞ্জাব শিবিরে যোগ দিলেন শুভমন গিল(Shubman Gill)। নিউ জিল্যান্ডের(New Zealand) কাছে শেষ ম্যাচে হারের পরই ইন্দোর থেকে সরাসরি রাজকোটে পৌঁছে যান তিনি। পঞ্জাবের(Punjab) রঞ্জি ট্রফি(Ranji Trophy) প্রস্তুতিতে যোগ দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। বিশ্রাম ভুলে নিজের ফর্ম ফিরে পেতেই এখন মরিয়া এই তরুণ ক্রিকেটার। রঞ্জিতে শুভমন(Shubman Gill) কেমন পারফরম্যান্স করেন সেদিকেই এখন তাকিয়ে সকলে।
গত রবিবারই শেষ হয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে ব্যাট হাতে একেবারেই সফল নন ভারতীয় দলের অধিনায়ক। এমনকি শেষ ম্যাচেও মাত্র ২৩ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। শুভমন গিলের(Shubman Gill) পারফরম্যান্স নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান সমালোচনা চলছে। বিশেষ করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর খারাপ ফর্ম অব্যহত থাকার পর।
এই পরিস্থিতিতেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক। সামনেই রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। দুটো দলেই সুযোগ হয়নি শুভমন গিলের। সেই সময়টা একেবারেই কুলিং অফে কাটাতে নারাজ ভারতীয় দলের এই তরুণ অধিনায়ক। শোনাযাচ্ছে তিনি নাকি সরসারি ইন্দোর থেকে পৌঁছে গিয়েছেন রাজকোটে। সেখানেই রঞ্জি ট্রফিতে নামার প্রস্তুতি নিচ্ছে পঞ্জাব দল।
নিজের ফর্ম ফিরে পেতে আবারও সেই রঞ্জি ট্রফির মঞ্চকেই বেছে নিয়েছেন শুভমন গিল। কিন্তু শেষপর্যন্ত তিনি সাফল্যের সঙ্গে ফের ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।






