এই মরসুমে আর বিদেশি নেবে না ইস্টবেঙ্গল(Eastbengal)। যতক্ষণ না পর্যন্ত আইএসএলের(ISL) সূচী তারা জানতে পারছে না, ততক্ষণ নতুন কোনও বিদেশি সই করাবে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। সূচি প্রকাশ হলেই নতুন বিদেশি রিক্রুটের পদ্ধতিও লাল-হলুদ শুরু হয়ে যাবে। হামিদের(Hamid Ahdad) পর হিরোশিকেও(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেই জায়গায় নতুন স্ট্রাইকার হিসাবে কাকে নেওয়া হবে তা অবশ্য এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে হিরোশিকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর পেপার ওয়ার্কস পুরোপুরি সম্পূর্ণ হয়নি। সেই কারণে আগামী রবিবারই ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে নামতে পারেন তিনি। শোনাযাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দুই তিন দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারীভাবে জানিয়ে দেওয়া হবে।
এদিকে ওয়ার্কলোডের কারণে শনিবার ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে ছুটি দেওয়া হয়েছিল। শুক্রবার যেহেতু ডাবল লোড সেশন ছিল তাদের সেই কারণেই এদিন বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে দুজন বিদেশিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি, আনোয়ার আলিকে নিয়েও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছে না ইস্টবেঙ্গল। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। রবিবারের প্রস্তুতিতে আনোয়ার আসেন কিনা সেটাই দেখার।






