সঞ্জয় সেনের(Sanjoy Sen) বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল ইস্টবেঙ্গল(Eastbengal)। ৪-০ গোলে বাংলার সন্তোষ ট্রফির(Santosh Trophy) দলকে হারাল অস্তার ব্রুজোঁর(Oscar Bruzon) ইস্টবেঙ্গল। সেখানেই গোল পেলেন লাল-হলুদের ডেভিড লালহানসাঙ্গা সহ পিভি বিষ্ঞু, নাওরেম মহেশরা। আইএসএলের(ISL) আগে এই প্রস্তুতি ম্যাচ যে অস্কারকে দলের শক্তি ও দুর্বলতা বুঝতে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অবশেষে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। যদিও তার সূচি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু ইস্টবেঙ্গল(eASTBENGAL) কোচ প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না। সেই কারণেই তো দলের শক্তি, দুর্বলতা থেকে চোট আঘাতের নানান জায়গা বুঝতে সন্তোষজয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলকে নিয়ে নেমেছিলেন অস্কার ব্রুজোঁ। সেখানে অবশ্য বড় ব্যবধানেই জিতল তারা।
যদিও চোটের কারণে এদিনের ম্যাচে নামতে পারেননি আনোয়ার আলি। একইসঙ্গে হাল্কা চোট থাকায় সওল ক্রেসপোকেও নামানোর ঝুঁকি নেননি ইস্টবেঙ্গল কোচ। অর্থাৎ এদিন তিন বিদেশি নিয়েই নেমেছিলেন অস্কার। সেখানেও বাংলা দলকে ৪-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড।
এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জেভিড। বিরতির পর লাল-হলুদের হয়ে পরপর গোল করেন পিভি বিষ্ণু এবং নাওরেম মহেশ। শেষ মুহূর্তে ফের একটা পেনাল্টি থেকে গোল ইস্টবেঙ্গলের। এমন একটা ম্যাচ জিতে অবশ্যই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস ফিরেছে। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।






