গত ম্যাচে বাংলার সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। সুদীপ চট্টোপাধ্যায়ের(Sudip Chatterjee) ব্যাট থেকেই সার্ভিসেসের বিরুদ্ধে এসেছিল ২০৯ রানের দুর্ধর্ষ একটা ইনিংস। সেই ইনিংসটা যে হরিয়ানার বিরুদ্ধে(Hariyana VS Bengal) নামার আগে সুদীপ চট্টোপাধ্যায়কে(Sudip Chatterjee) বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও হরিয়ানার বিরুদ্ধে নামার আগে সার্ভিসেসের(Services) সেই পারফরম্যান্সটা একেবারেই মনে রাখতে চাইছেন না সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা হরিয়ানার বিরুদ্ধেও তিনি শূন্য থেকেই শুরু করছেন।
গত ম্যাচে ঘরের মাঠে সার্ভিসেসের বিরুদ্ধে বোনাস পয়েন্ট পেয়ে জিতে কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে বাংলা(Bengal Team)। যদিও এই ম্যাচকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন সুদীপ(Sudip Chatterjee)। হরিয়ানার ঘরের মাঠেও নিজের পারফরম্যান্সের ছাপ রাখতে চান তিনি। সেভাবেই তো নিজেকে প্রস্তুতও করছেন তিনি। প্রথম দিন মাঠ ভেজা থাকায় সেভাবে অনুশীলন করতে পারেনি বাংলা দল। কিন্তু নিজেকে তৈরি করে চলেছেন সুদীপ চট্টোপাধ্যায়। তবে গত ম্যাচের দ্বিশতরানটা যে তাঁকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাও বলতে দ্বিধা করলেন না সুদীপ।
ম্যাচের আগে সুদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “দেখো একজন ব্যাটসম্যানের কাছে বড় রান করাটা যে সবসময়ই ভালো অনুভূতি দেয় তা বলার অপেক্ষা রাখে না। তবে এখন সেটা আমার কাছে অতীত। নতুন ম্যাচ, সবকিছু নতুন করে শুরু করা। গত ম্যাচে আমার যো ফোকাস ছিল, এই ম্যাচেও হরিয়ানার বিরুদ্ধে সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামব”।
একইসঙ্গে তাদের এবারের রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামাটা যেমন মনে করছেন সুদীপ চট্টোপাধ্যায়। তেমনই এই মুহূর্তে দল যে উইনিং রিদিমে রয়েছে সেটাও ধরে রাখাটা তাঁর কাছে প্রধান চ্যালেঞ্জ।
সুদীপ জানান, “আমরা প্রতি ম্যাচে যে মানসিকতা নিয়ে নামছি, হরিয়ানার বিরুদ্ধেও সেই মানসিকতাই বজায় রাখতে হবে। বিশেষ করে আমরা একটা জয়ের রিদিমের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটাই হরিয়ানার বিরুদ্ধেও ধরে রাখতে হবে। তবেই আমাদের সাফল্য আসবে”।







