ফেডারেশনের কমিটি বৈঠক ডাকল। আবার ফেডরেশনেরই কার্যকরী সমিতির সব সদস্য বৈঠকে অংশগ্রহন করলেন না। ২৫ মিনিট অপেক্ষার পর বৈঠক বাতিল করে দিতেই বাধ্য হল। আর সেইসঙ্গেই উঠে এল একরাশ প্রশ্ন। আর তো মাত্র কয়েকদিন পর আইএসএল শুরু। চার্চিলের দাবী মেনে সেখানে কী তাদের খেলতে দেওয়া হবে? আবার আইলিগের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হবে কিনা। কোনওকিছুরই উত্তর পাওয়া গেল না ফেডারেশনের তরফ থেকে। কারণ নিজেদের ডাকা বৈঠকে নিজেদের সদস্যরাই যে অংশগ্রহন করলেন না।
নিউজ নাইনের একটি খবর অনুযায়ী ২৪ ঘন্টার নোটিশে তিন সদস্যের কমিটি একটি কার্যকরী সমিতির বৈঠক ডেকেছিল। সেখানে যেমন চার্চিল ব্রাদার্স ইস্যু ছিল। তেমনই ছি্ল আইলিগের রিব্র্যান্ডিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বৈঠক। কিন্তু ২২ সদস্যের কমিটির মধ্যে মাত্র ১০ জন অংশগ্রহন করেছিলেন। অপেক্ষা করা হয় প্রায় ২৫ মিনিট। এরপরই বৈঠক বাতিল করে দেওয়া হয়।
এদিনের বৈঠকের প্রধান বিষয় ছিল চা্র্চিল ব্রাদার্সের আইএসএল খেলার দাবী নিয়ে আলোচনা। সেইসঙ্গে আইলিগের নাম ইন্ডিয়ান ফুটবল লিগ হবে কিনা। এই বিষয় গুলো নিয়েই আলোচনার কথা ছিল। কিন্তু কিছুই হল না। এই নিয়েই কিন্তু এখন ভারতীয় ফুটবলে ফের হৈচৈ শুরু হয়ে গিয়েছে।







