মোহনবাগানে(MBSG) বড়সড় ধাক্কা। হাঁটুর চোটের কারনে সম্ভবত এই মরসুমের জন্যে ছিটকে যাচ্ছেন রাইট ব্যাক আশিস রাই(Ashish Rai)। তবে ম্যানেজমেন্ট জানিয়েছে এখনও পুরোপুরিভাবে ভাবে বলা যাচ্ছেনা আসিসকে সারা মরসুমের জন্যে নাকি শুরুর কয়েকটা ম্যাচ পাবেনা কোচ লোবেরা। আসিসকে না পেলে অবশ্য তাঁর জায়গায় টেকচাম অভিষেক সিং কে(Abhishek Singh) খেলানোর ভাবনা রেখেছে লোবেরা। এছারাও দীপেন্দু বিশ্বাস এবং মেহেতাব সিংকেও প্রস্তুত রাখছেন তিনি।
কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন আশিস রাই(Ashish Rai)। সেই সময় থেকেই তাঁকে নিয়ে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) অন্দরে চিন্তা বাড়তে শুরু করেছিল। আশিস রাইকে(Ashish Rai) চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রাখলেও, খুব দ্রুত তাঁর সেরে ওঠার সম্ভাবনা কম বলেই শোনাযাচ্ছে। কিন্তু সেখানেই কী হবে তা নিয়ে চলছে জোর তড়জা
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবারের আইএসএল(ISL)। সেখানেই উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচ তো বটেই, শুরুর দিকে আরও কয়েকটি ম্যাচে আশিস রাইকে পাবেন না সবুজ-মেরুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera)। যদিও সেই জায়গায় কাকে খেলাবে তা হয়ত এখন থেকেই ঠিক করে ফেলেছেন লোবেরা। মনে করা হচ্ছে তাঁর পরিবর্তে সেই পজিশনে টেকচাম অভিষেক সিংকে খেলাবেন মোহনবাগান কোচ।
অন্যদিকে সোমবার প্রস্তুতি হলেও, মঙ্গলবার ফুটবলারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। বুধবার থেকেই ফাইনাল প্রস্তুতিতে নামবে ম্যাকলরেন, দিমিত্রি পেত্রাতোসরা।







