অমিত শাহের বার্তা। তারপরই বঙ্গ বিজেপিতে(BJP) সক্রিয় দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আর আসরে নেমেই ফের পুরনো মেজাজে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর সাফ বক্তব্য গোটা মাঠ জুড়ে এবার খেলব। দিলীপের(Dilip Ghosh) সক্রিয় হওয়া যে বঙ্গ বিজেপিকে বিধানসভার আগে অনেকটাই চাঙ্গা করবে তা বলার অপেক্ষা রাখে না। আর সাংবাদিক বৈঠকে বসেই যেন পুরনো দাবাং মেজাজে বিজেপির দাবাং নেতা।
সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।” প্রায় আট মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা, সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ।
দিলীপ ঘোষ জানান, “আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব। আমি ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম। পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব।”







