আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত(India Team)। সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় দলকে নিয়ে আত্মবিশ্বাসের সুর এবার মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) গলাতেও। এই দল অত্যন্ত ভালো ফর্মে রয়েছে বলেই মনে করছেন ধোনি(MS Dhoni)। শিশির সমস্যা নিয়ে সামান্য চিন্তা করলেও, এই ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে বেশ আশাবাদীই প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
সদ্যই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ভারতের। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। সেই পারফরম্যান্স দেখেই ধোনিও(MS Dhoni) কিন্তু সূর্যকুমার যাদবদের নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত।
একটি সাক্ষাতকারে ধোনি জানিয়েছেন, “এই মুহূর্তে ভারত অন্যতম বিপদ্জনক একটা দল। সকলেই দেখছেন তারা কেমনভাবে ব্যাটিং এবং বোলিং শুরু করে দিয়েছেন। একটা ভালো দল হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা এই দলের মধ্যে রয়েছে”।
বুধবারই একটি প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। সেখানেই যে প্রথম ম্যাচের প্রথম একাদশটা কার্যত ভারতীয় দল বেছে নেবে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে খুব সম্ভবত সঞ্জু স্যামসনের বদলে ঈশান কিষাণই আসতে চলেছে ভারতীয় দলে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







