রোহিত শর্মা(Rohit Sharma) না খেললেও, বিজয় হাজারে ট্রফির রাউন্ড অব সিক্সে খেলবেন বিরাট কোহলি(Virat Kohli) ও যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি প্রথম ওডিআই ম্যাচে নামবে ভারত। তার জন্য রোহিত বিজয় হাজারে-তে দুটো ম্যাচ খেললেও, বিরাট কোহলি(Virat Kohli) আগামী ৬ জানুয়ারির ম্যাচেও নামবেন। কারণ একটাই এই সিরিজে নামার আগে নিজেকে যতটা সম্ভব বেশি গেম টাইম দেওয়া। সেই একই কারণে খেলবেন যশস্বীও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা। রোহিতের পথেই কি এবার বিরাট কোহলিও হাঁটতে শুরু করবেন। না তেমনটা কিন্তু হচ্ছে না। বরং ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি।
প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর বিজয় হাজারে ট্রফিতেও শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই করছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং পরের ম্যাচে বিরাট কোহলির রান ৬১ বলে ৭৭। বিরাট কোহলির এই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনাটা আরও বেড়ে গিয়েছে। একইসঙ্গে বিজয় হাজারে ট্রফি খেলা নিয়ে বিরাট কোহলিরও নিজস্ব একটা লক্ষ্য রয়েছে।
এই মুহূর্তে ওডিআই ছাড়া কোনও ফর্ম্যাটেই খেলছেন না তিনি। ওডিআই বিশ্বকাপও সেই ২০২৭ সালে। তার আগে ভারতের খুব একটা বেশি ওডিআই সিরিজ নেই। সেই কারণেই তো ১৫ বছর পর ফের একবার বিজয় হাজারে ট্রফিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। সেভাবেই নিজেকে তৈরিও করছেন তিনি। ৬ জানুয়ারির ম্যাচ খেলার পরই একেবারে ১১ তারিখ দেশের জার্সিতে মাঠে নেমে পড়বেন বিরাট কোহলি।







