সপ্তাহ পেড়োলেই টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই অস্ট্রেলিয়া শিবিরে বিরাট ধাক্কা। চোটের কারণে অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গেলেন তাদের অন্যতম প্রধান ভরসা প্যাট কামিন্সPat Cummins)। গতবারের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য তিনি। তাঁর না থাকাটা যে অজি বাহিনীর বোলিং লাইনআপে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো তা বলার অপেক্ষা রাখে না।
তাঁর পিঠের চোটের কারণেই শেষপর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল অস্ট্রেলিয়ার এই তারকা পেসার প্যাট কামিন্সকে(Pat Cummins)। অ্যাশেজের সময়ও কামিন্সের(Pat Cummins) পিঠের এই সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। এরপরও অবশ্য মনে করা হয়েছিল যে তাঁকে হয়ত বিশ্বকাপেও পাওয়া যেতে পারে। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হল না।
অন্যদিকে শনিবারই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হল। সেখানেই আবার সুযোগ পেলেন না স্টিভ স্মিথ। একইসঙ্গে জায়গা হল না ম্যাট শর্টেরও। ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে ব্যাটিং এবং বোলিংয়ে সামঞ্জস্য রেখেই তারা এবার বিশ্বকাপের দল বেছে নিয়েছে। শেষপর্যন্ত ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ফের সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।







