আগামী ৫ জানুয়ারি থেকেই মাঠে নেমে পড়ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এখনও পর্যন্ত আইএসঅএল(ISL) কবে হবে তা নিয়ে নিশ্চয়তা নেই। তার মাঝেই অবশ্য দল নিয়ে মাঠে নেমে পড়ছেন অস্কার ব্রুজোঁ। শনিবারই শহরে চলে এসেছেন লাল-হলুদের কোচ। তবে প্রথম দিন থেকেই সব বিদেশিদের একসঙ্গে পাবেন না অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। যহেতু অত্যন্ত কম সময়ের মধ্যে প্রস্তুতি শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই জন্যই অনুশীলন শুরুর সপ্তাহের মধ্যেই একে একে সব ফুটবলাররা যোগ দেবেন। সরকারীভাবে কিছু শোনা না গেলেও, মনে করা হচ্ছে আইএসএের নিশ্চয়তা পেয়েই নাকি অনুশীলনে নেমে পড়ছে ইস্টবেঙ্গল(Eastbengal)।
সুপার কাপেই শেষ ম্যাচ খেলেছিল লাল-হলুদ ব্রিগেড(Eastbengal)। সেখানে এফসি গোয়ার কাছে ফাইনাল হারের পরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ থেকে ফুটবলররা। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। কারণ আইএসএল নিয়ে কোনওরকম নিশ্চয়তা ছিল না। এখনও নেই। এমনকি মোহনবাগান প্রস্তুতি শুরু করলেও, ইস্টবেঙ্গলও প্রস্তুতিতে না নামার সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে আগামী ৫ জানুয়ারি থেকেই প্রস্তুতিতে নামছে লাল-হলুদ ব্রিগেড। তারা সকলই বেশ আশাবাদী যে আইএসএল নাকি হবে।
কারণ সেই কথা দিয়েই তো দলের সেরা দুই বিদেশিকে ধরে রাখতে পেরেছে ইস্টবেঙ্গল। নইলে মিগুয়েল এবং কেভিন সিবিলে দুজনেই নাকি চলে যেতে চেয়েছিলেন। যদিও পরে ক্লাব কর্তা এবং কোচের মধ্যস্থতায় থেকে গিয়েছেন দুজনেই। কেভিন সিবিলে আসছেন আগামী ৬ জানুয়ারি এবং মিগুয়েল শহরে আসছেন ৭ জানুয়ারি।
একইসঙ্গে আইএসএল শুরুর একটা তারিখও শোনাযাচ্ছে। সূত্রের খবর জানুয়ারির শেষেই নাকি শুরু হতে পারে আইএসএল। তবে কী সেই খবর জেনেই প্রস্তুতিতে নামছে লাল-হলুদ ব্রিগেড।







