ইস্টবেঙ্গলের অনুশীলনে নেই মহম্মদ রশিদ(Mohammed Rashid)। ছুটি কাটিয়ে গত ৩০ জানুয়ারি থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করলেও, তাদের সঙ্গে নামেনইনি রশিদ(Mohammed Rashid)। কোথায় গেলেন তিনি। ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলন চললেও, রশিদ কেন নামছেন না। এই নিয়েই জল্পনার পারদ চড়ছে। এমন সময়ই জানা যাচ্ছে যে তিনি নাকি ছুটি কাটিয়ে এই দেশেই আসেননি এখনও। আমেরিকাতেই(USA) রয়ে গিয়েছেন। আসলে তাঁর স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। আর সেই কারণেই এই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন রশিদ। গত মঙ্গলবারই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের(Mohammed Rashid) স্ত্রী। নবজাতকের নাম নিজের বাবার নামেই দিয়েছেন রশিদ। একটানা অনুশীলনে অনুপস্থিত থাকলেও, সেই অপেক্ষা আর বাড়ছে না। সবকিছু ঠিকঠাক চলে শুক্রবারই শহরে ফিরতে চলেছেন মহম্মদ রশিদ। একইসঙ্গে মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলবেন তিনি।
সুপার কাপের পরই ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের লম্বা ছুটি পড়ে গিয়েছিল। কারণ আইএসএল(ISL) আদৌ হবে কিনা তা নিয়েই চলছিল ঘোর অনিশ্চয়তা। যদিও এরপরই ধীরে ধীরে জট কাটে এবং আইএসএল শুরুর দিনও ঘোষণা হয়েছিল। ৩০ জানুয়ারি থেকে ইস্টবেঙ্গল প্রস্তুতিতেও নেমে পড়েছিল। কিন্তু মহম্মদ রশিদ সেই সময় আসেননি।
আসলে অনেকেই আইএসএলের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করছিলেন সেই সময়। ফুটবলাররাই বেশি উদ্বিগ্ন ছিলেন। যদিও ইস্টবেঙ্গলের প্রস্তুতির আগেই দিন ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই সকলে ফিরেছিল। রশিদ অবশ্য ফেরেননি, তাঁর পারিবারিক কারণে। এবার শহরে ফিরছেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। আগামী শুক্রবারই শহরে ফিরতে চলেছেন তিনি।







