প্রায় আড়াই বছর পর সোশ্যাল মিডিয়াতে খেলা সংক্রান্ত কোনও পোস্ট করলেন বিরাট কোহলি(Virat Kohli)। সেই নিয়েই হৈচৈয়ের মাঝে বিরাট কোহলির কাছে ফের একটা প্রস্তাব রাখলেন প্রাক্তন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রবীন উথাপ্পা। বিরাট কোহলিকে তাঁর অবসরের সিদ্ধান্ত ভেঙে ফের ফিরে আসার বার্তা দিয়েছেন উথাপ্পা। এখনও টেস্টে তাঁকে ভারতের প্রয়োজন বলেই মনে করছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।
এই মুহূর্তে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের হয়ে একমাত্র ওডআই ফর্ম্যাটেই খেলছেন বিরাট কোহলি। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। নতুন বছরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি। সেখানেও যে বিরাটের তেকে সকলে বড় রানের প্রত্যাশাতেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের পরপর সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও নামছেন তিনি। সেখানেও বিরাটকে নিয়ে সকলে আশাবাদী। এরইমাঝে বিরাট কোহলিকে টেস্টে ফেরার আবেদন রবীন উথাপ্পার।







