টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাত্রা শুরু করেছে ভারত(INDvUSA)। সেখানেই ভারতের প্রথম একাদসে বিরাট চমক। প্রথম ম্যাচেই ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। প্রস্তুতি ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের সেরা তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে এমনটা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু শেষপর্যন্ত বুমরাকে এই ম্যাচে না খেলানোর রাস্তাতেই হেঁটেছে টিম ম্যানেজমেন্ট(India Team)। শোনাযাচ্ছে ভাইরাল ফিভারে ভুগছেন ভারতের তারকা পেসার বুমরাহ(Jasprit Bumrah)।
ভারতের বোলিং লাইনআপের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ। আমেরিকার বিরুদ্ধে ধারেভাবে এগিয়ে থেকেই নামছে ভারত। সেইসঙ্গে বুমরার জ্বর। তাই হয়ত তাঁকে নিয়ে আর বাড়তি ঝুঁকি নিতে চায়নি ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় দলে জায়গা করে নিলেন হর্ষিতের পরিবর্তে আসা মহম্মদ সিরাজ।
একইসঙ্গে প্রত্যাশা মতোই বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাদ পড়লেন সঞ্জু স্যামসন। খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না তিনি। সেই কারণেই তাঁর পরিবর্তে এবার ভারতের ওপেনার হিসাবে এলেন ঈশা কিষাণ। একইসঙ্গে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিলক বর্মাও। দুই স্পিনার হিসাবে অক্ষর পটেল এবং বরুণ চক্রবর্তীকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।







