আগামী বুধবার নামিবিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তার আগেই ভারতীয় দলের হয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। বিশ্বকাপের প্রথম ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি তিনি। যদিও সেই ম্যাচে ভারতের জিততে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু বুমরাহ কবে থেকে ফিরবেন সেটা নিয়েই ছিল জোর জল্পনা। অবশেষে ভারতের ব্যাটিং কোচ সেই নিয়েই দিলেন বিরাট আপডেট
প্রস্তুতির ফাঁকেই ভারতীয় দলের ব্যাটিং কোচ জানান, “ওয়াশিংটন দলের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি বোলিংও করবেন। একইসঙ্গে শেষ দশদিন অনুশীলন না করলেও এদিন থেকে বোলিং সুরু করবেন জসপ্রীত বুমরাহ”।
চোটের কারনে ওয়াশিংটনও ছিলেন না। শুধুমাত্র সুস্থতাই নয়, তাঁরা বোলিং শুরু করাটা যে ভারতীয় দলের কাছে বিরাট পাওয়া তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে জসপ্রীত বুমরার বোলিংয়ে ফেরাটাও ভারতীয় দলের কাছে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।
তবে অভিষেক শর্মা নিয়ে খানিকটা চিন্তা রয়েছে। তাঁর পেটের সমস্যা হওয়ার কারণে এদিনের প্রস্তুতিতে যোগ দেননি তিনি। অন্যদিকে নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে ফিল্ডিংয়ে হাই ক্যাচ নেওয়ার ওপরই জোর দিচ্ছে ভারতীয় দল।







