নোবেলজয়ী অমর্ত্য সেনকেও(Amartya Sen) ডাক এসআইআরের(SIR) শুনানিতে। ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। একজন নোবেলজয়ীকে কীভাবে এরা হেনস্থা করতে পারে সেই নিয়েই বীরভূমের সভা থেকে প্রশ্ন তুললেন অভিষেক(Abhishek Banerjee)। শুধুমাত্র অমর্ত্য সেনই নন, শুনানির জন্য ডাকা হয়েছে অভিনেতা দেব-কে, তেমনই আবার একই কারণের জন্য ডাকা হয়েছিল মহম্মদ সামিকেও।
বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ”অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?”
এনুর্মারেশন ফর্মে সামান্য ত্রুটি থাকলেই তাদের ডেকে পাঠানো হচ্ছে শুনানির জন্য। কিন্তু সেখানে দেশের নোবেলজয়ীকে ডেকে হেনস্থা করাটা যেন কিছুতেই মানতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আবার প্রশ্নও উঠছে। তবে কী বারবার মোদী সরকারের নানান সমালোচনার জন্যই এমন।







