এসআইআর(SIR) চলার মাঝেই বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের(Supreme Court)। কয়েকদিন আগেই দেওয়া নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত নস্যাৎ করে এবার মাধ্যমিকের অ্যাডমিটকে(Madhyamik Admit Card) গণ্য করার সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সেইসঙ্গে বিলএলএদেরও শুনানির সময় থাকার নির্দেশ একপ্রকার দিল দেশের সর্বোচ্চ আদালত।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন(Election Comission) একটি নোটিশ জারি করেছিল। যেখানে বলা হয়েছিল যে শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনওরকম নথি হিসাবে গ্রহণ হবে না। তাদের বেঁধে দেওয়া যেকটি নথির উল্লেখ রয়েছে সেটাকেই মান্যতা দেওয়ার কথা জানানো হয়েছিল। এরপর থেকেই রাজ্য জুড়ে একটা উৎকন্ঠা দেখা গিয়েছিল। বিশেষ করে শুনানির জন্য সাধারণ মানুষের নাকাল হওয়ারই একটা অভিযোগ বারবার উঠছিল।
এবার সেই বিষয়েই বিশেষ রায় দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এসআইআর শুনানিতে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রাহ্য করতে হবে। অন্যদিকে বিএলএদেরও এবার প্রবেশাধিকার হল হিয়ারিংয়ের সময়। কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা।







