প্রয়াত ইয়া আলি খ্যাত গায়ক জুবিন গর্গ(Zubeen Garg)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ভারতীয় বিনোদনের জগতে। সিঙ্গাপুরে নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে(North East India Festival) যোগ দিতে গিয়েছিলেন তিনি। আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই ফেস্টিভল চলবে। সেখানেই যোগ দিতে এসে না ফেরার দেশে চলে গেলেন বলিউড থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাপানো গায়ক জুবিন গর্গ(Zubeen Garg)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতের বিনোদন জগতে।
গ্যাঙ্গস্টার(Gangstar) সিনেমার ইয়া আলি গান দিয়েই গোটা ভারতীয় বিনোদন জগতের মন জিতে নিয়েছিলেন এই তারকা গায়ক। এরপর বহু সুপার হিট গান সকলকে উপহার দিয়েছেন জুবিন গর্গ। কিন্তু একটা স্কুবা ডাইভিংয়েই(Scuba Diving) সব শেষ। সিঙ্গাপুরে(Singapore) অনুষ্ঠানে নামার আগে স্কুবা ডাইভিম করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছিলেন জুবিন(Zubeen Garg)। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা গায়ক। জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ অসম। মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের(Assam) মন্ত্রী সহ ভারতীয় বিনোদন জগতের সকলে।
গত ৪ সেপ্টেম্বরই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন জুবিন। সিঙ্গাপুরের নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতেই গিয়েছিলেন তিনি। সেখানেই স্কুবা ডাইভিংয়ে নেমেছিলেন এই তারকা গায়ক। সূত্রের খবর সেই সময় থেকেই নাকি তাঁর দমের সমস্যা দেখা দিয়েছিল। আর তাতেই সব শেষ। তড়িঘড়ি তাঁকে সমুদ্র থেকে তোলার পাশাপাশি সঙ্গেসঙ্গে সিপিআরও দেওয়া হয়। এরপরই জুবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
জুবিন গর্গকে ভয়েজ অব অসম বলা হত। গ্যাঙ্গস্টার সিনেমার ইয়া আলি গানের পাশাপাশি বহু বাংলা সিনেমাতে গান গেয়েছেন তিনি। চিরদিনই তুমি যে আমার সিনেমায় তাঁর গাওয়া পিয়া রে গান এখনও প্রতিটা বাঙালির মনে জায়গা করে রেখেছে।
সেই গায়কেরই এমন অকস্মাত মৃত্যুতে শোকাহত সকলে। সোশ্যাল মিডিয়ায় জুবিনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সকলেই।







