শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি(T20 Match) ম্যাচে নামবে ভারতীয় দল। এই ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপের দল বাছাই করে ফেলবে বিসিসিআই(BCCI)। শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বরই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। একইসঙ্গে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করবে ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দলে নতুন কোনও চমক থাকে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবারই সিরিজের শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানে জিততে পারলে সিরিজ ভারতের। একইসঙ্গে এই ম্যাচই যে শুভমন গিলের(Shubman Gill) কাছেও শেষ মঞ্চ ট টোয়েন্টিতে নিজেকে প্রমান করার জন্য তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সিরিজের একটিও ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি গিল।
আগামী শনিবার সেই সমস্ত কিছু নিয়েই বৈঠক হওয়ার পর চূ়ড়ান্ত দল ঘোষণা হয়ে যাবে ভারতের। শোনাযাচ্ছে শুক্রবার আহমেদাবাদের ম্যাচ খেলার পর সেখান থেকেই নাকি সরাসরি মুম্বই পৌঁছে যাবেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। সেখানেই অজিত আগরকরের সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসবেন তিনি।
অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। সেই কারণে চাপও যে খানিকটা বেশি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সবদিকে নজর রেখেই ভারতীয় দল ঘোষণা করতে চলেছেন নির্বাচকরা।
একইসঙ্গে ভারতীয় দলের কয়েকটা পজিশন নিয়েও কিন্তু জল্পনা রয়েছে। বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে পার্টনার কে হতে পারেন। শনিবার যে গোটা দেশের নজর থাকবে বোর্ডের দিকে তা বলার অপেক্ষা রাখে না।







