আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) নামবে ভারতীয় দল(India Team)। সেখানে নতুন জার্সি পরে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav)। সেই জার্সি পরেই এবার ছবি তুললেন লিওনেল মেসি(Lionel Messi)। গিলদের(Shubman Gill) বিশ্বকাপে নামার আগেই তাদের জার্সি গায়ে উঠল এলএম টেন-এর(Lionel Messi)। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। সেখানেই আবার কুলদীপ যাদবের সঙ্গেও নাকি দেখা করেছিলেন লিওনেল মেসি।
দিল্লির অনুষ্ঠানেই আইসিসির সভাপতি হিসাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি লিওনেল মেসির(Lionel Messi) হাতে তুলে দিয়েছিলেন জয় শাহ। সেই জার্সি পরেই এবার ফটোসেশন করলেন খোদ লিওনেল মেসি(Lionel Messi)। সেই অনুষ্ঠানের পরই ভারতীয় অ্যাথলিট এবং ক্রিকেটার কিলদীপ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এলএম টেন। সেখানেই লিওনেল মেসির গায়ে ছিল ভারতীয় দলের এই নতুন জার্সি।
গো.ট ট্যুর ইন্ডিয়া সেরে ভারত ছেড়েছেন এলএম টেন। ভারত ছাড়ার সময়ই সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সফর নিয়ে কোলাজ ভিডিও দিয়েছেন এলএম টেন। তারপরই সোশ্যাল মিডিয়াতে মেসির ভারতীয় দলের জার্সি পরা ছবি সকলের সামনে। সেই ছবি দেখেই আপ্লুত সকলে। বিশ্বকাপের আগে মেসির গায়ে ভারতীয় দলের নতুন জার্সি দেখে সকলেই অত্যন্ত খুশি।
আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানে এই নতুন জার্সি পরেই খেলবেন তারা।







