শ্রীলঙ্কার(SLC) দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। সাইক্লোনে বহু ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীলঙ্কার(Srilanka)। সেখানেই সাহায্যের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া(Team India)। শুক্রবারই সেই খবর প্রকাশ্যে আনেন খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের(SLC) চেয়ারম্যান শাম্মি সিলভা। বিসিসিআইয়ের এমন একটা পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সাইক্লোন দিতওয়ায় কার্যত তছনছ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার বেশ কিছু অংশ। বহু আর্থিক ক্ষতিও হয়েছে তাদের। এমন পরিস্থিতিতেই শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে বিসিসিসআই(BCCI)। প্রথমে কথা হয়েছিল দ্রুত টাকা যোগারের জন্য গত বছরের ডিসেম্বরেই নাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ঠিক হয়েছিল। কিন্তু ব্রডকাস্টিংয়ের সমস্যাতেই শেষপর্যন্ত সেই সময় ম্যাচ করা যায়নি। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটের স্পোর্টস ক্যালেন্ডারেও বেশ সমস্যা হচ্ছিল।
নতুন বছরের অগস্টেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজ খেলবে। সেই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথাই রয়েছে ভারতের। তার সঙ্গেই এবার জুড়ে দেওয়া হয়েছে সেই দুটো টি টোয়েন্টি ম্যাচও।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ফান্ড রেইসিংয়ের জন্য গত বছরের ডিসেম্বরেই দুই টি টোয়েন্টি ম্যাচের সিরিজের কথা বলেছিল বোর্ড। যদিও কিন্তু সময়ের অভাব এবং ব্রডকাস্টিংয়ের সমস্যার জন্যই শেষপর্যন্ত তা হয়নি।
অবশেষে এবারের অগস্ট মাসেই সেটা হতে চলেছে। বিসিসিআইয়ের এমন পদক্ষেপে অত্যন্ত খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।







