চোট সারিয়ে পুরোপুরি সুস্থ তিলক বর্মা(Tilak Varma)। বিশ্বকাপের আগেই ভারতীয়-এ দলে জায়গা করে নিলেন তিলক বর্মা(Tilak Varma)। তিলক বর্মার যে ভারতীয় দলে ফেরাটা সত্যিই দলের কাছে একটা বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া(India Team)। তার আগে তিলক বর্মা(Tilak Varma) নেমে পড়ছে ভারতীয়-এ দলের হয়ে। এবার তিন নম্বর পজিশনেই খেলবেন তিনি।
বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) খেলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তিলক বর্মাকে(Tilak Varma)। এরপরই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। সেই থেকেই তিলক বর্মার ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও বোর্ড সূত্রে বারবারই জানানো হয়েছিল যে এই বিশ্বকাপের আগেই নাকি তিলক বর্মা ফিরে আসবেন।
অবশেষে সেটাই হল। বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের তরফে ইতিমধ্যেই তিলক বর্মাকে ছাড়পত্র দেওয়া হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব সারছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার ভারতীয়-এ দলে ফিরলেন তিলক বর্মা। সেখানেই আয়ূশ বাদোনির নেতৃত্বে মাঠে নামবেন তিলক বর্মা। সেখানে ভারতীয়-এ দলের হয়ে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবেন এই তরুণ ক্রিকেটার।
এরপরই ভারতীয় শিবিরে যোগ দেবেন তিলক বর্মা। সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও নামতে পারেন তিলক বর্মা। ভারতের হয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বর পজিশনে খেলবেন তিলক বর্মা। কয়েকদিন আগেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব।







