এসআইআর(SIR) নিয়ে এই মুহূর্তে রাজ্যে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সেই পরিস্থিতিতেই এবার কোচবিহারের মঞ্চ থেকে দলীয় কর্মীদের বিশেষ বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। এসআইআরের এই পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গেই তুলনা করছেন মমতা। সেই পরিস্থিতিতেই সকলকে একসঙ্গে এবং দলগতভাবেই চলার নির্দেশ দিলেন মমতা(Mamata Banerjee)। একইসঙ্গে কোচবিহারের মানুষদের চিন্তা মুক্ত থাকারও বার্তা দিলেন তিনি।
এসআইআর(SIR) প্রক্রিয়ায় কোনও সাধারণ মানুষ যদি সমস্যায় পড়েন তাঁর সাহায্যার্থে দ্রুত এগিয়ে যাওয়ার বার্তা দলীয় কর্মীদের দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে দল যাতে এই সময় ঐক্যবদ্ধ ভাবে থাকে সেই নির্দেশও দিয়েছেন মমতা। এই পরিস্থিতিতে সরাসরি যুদ্ধের সঙ্গেই তুলনা করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, “বিএলএরা যেমন কাজ করছেন করবে। দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।”
এদিন কোচবিহারের সভা থেকেই সাধারণ মানুষকেও অভয় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কাউকে যদি হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তিনি যেন সেখানে যান সেই বার্তাই দিয়েছেন মমতা। যে যে কাগজ বা নথি তাদের কাছে রয়েছে সেই সমস্ত নিয়েই যাওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। একইসঙ্গে কোনও ডকুমেন্টের ক্ষেত্রে সমস্যা হলে সেখানে যাতে তাদের সরকার ও দল সাহায্য করে সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী।







