মরসুম শুরু হওয়ার আগেই নতুন ফিল্ডিং কোচ দলে নিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আলন্ন মরসুমের জন্য দিশান্ত ইয়াগনিককে(Dishant Yagnik) ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে অভিষেক নায়ার, শেন ওয়াটসনদের পাশে। রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেটে একসময় উইকেটকিপার ব্যাটসম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। সেইসঙ্গে আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে দিশান্তের। সেখানেই ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে ২৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আইপিএলের মঞ্চে দীর্ঘদিন ধরেই ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের(KKR) ব্যর্থতার পর তাদের ফিল্ডিংয়ের দিকেও আঙুল তুলেছিলেন অনেকে। নতুন মরসুমের আগে কার্যত সেদিকেই বাড়তি নজর নাইট রাইডার্সের। সেভাবেই নিজেদের দলও গোছাচ্ছে তারা।
এখনও পর্যন্ত আইপিএলের সূচী ঘোষণা হয়নি। কয়েকদিন পরই সূচি ঘোষণা হবে এই মরসুমের আইপিএলের। সেখানেই কেকেআর সাফল্য পায় কিনা সেটাই দেখার।







