নতুন বছর পড়তেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনিবার আলিপুরদুয়ারে সভা করতে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকেই চা শর্মিকদের বিরাট ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চতুর্থবারের জন্য তারা ক্ষমতায় এলেই চা শ্রমিক দৈনিক মজুরি বাড়ানোর আশ্বাস দিলেম অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ”আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব।” একইসঙ্গে এই ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র। মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দু’টোই এক।”







