এই মরসুমেই আইএসএলে অভিষেক করতে চলেছে ইন্টারকাশি(Interkashi)। প্রথম মরসুমেই নিজেদের পারফরম্যান্সে কোনওরকম খামতি রাখতে নারাজ। তারই প্রস্তুতিতে এবার তিনজন দেশীয় তারকা ফুটবলারদের দলে তুলে নিল ইন্টারকাশি(InterKashi)। সেখানেই নিশু কুমার(Nishu Kumar), জয়েশ রানে(Jayesh Rane) এবং সেইমেনলেন ডঙ্গেলকে একসঙ্গে সই করিয়ে নিল ইস্টারকাশি। এখনও আইএসএলের সূচী ঘোষণা হয়নি। তার আগেই অবশ্য দল গোছাতে নেমে পড়েছে এই নতুন দলটি।
জয়েশ রানা থেকে নিশু কুমারদের আইএসএলে অভিজ্ঞতা প্রচুর। বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল(ISL) চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। সেইসঙ্গে খেলেছেন ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্সের মতো তারকা দলের হয়ে। এবার সেই নিশু কুমারকেই দলে তুলে নিয়েছে ইন্টারকাশি। একইসঙ্গে তাদের দলে এসেছেন জয়েশ রানেও।
মুম্বই সিটি এফসি সহ এটিকে এবং চেন্নাইয়িন এফসির হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে জয়েশ রানের। সেটাই এবার কাজে লাগাতে চাইছে ইন্টারকাশি। ইতিমধ্যেই এই তিন ফুটবলারকে তুলে নিয়ে সকলকে চমকে দিয়েছে তারা।
একইসঙ্গে নতুন বিদেশি ফুটবলার বাছাইয়ের পর্বও চলছে তাদের। কয়েকদিনের মধ্যে নুন বিদেশিদের নামও ঘোষণা করে দিতে পারে ইন্টারকাশি।







