রঞ্জি ট্রফি সেমিফাইনালে জায়গা পাকা করে পেলল বাংলা(Bengal Cricket Team)। সুদীপ ঘরামির(Sudip Gharami) ২৯৯ রানের ইনিংস। আর তাতেই শেষচারে নিজেদের জায়গা পাকা করার কাজটাও করে ফেলল বঙ্গ ব্রিগেড(Bengal Cricket Team)। প্রথম ইনিংসে বিরাট লিগের সৌজন্যে এবার সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে বঙ্গ ব্রিগেড। দীর্ঘদিনের রঞ্জি(Ranji Trophy) চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা মেটানোর থেকে আর মাত্র দু ধাপ দূরে রয়েছে বাংলা ব্রিগেড। তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে কে হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে। নির্ধারিত সময়ে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানেই থামতে হয় অন্ধ্রপ্রদেশকে। প্রথম ইনিংসে বিরাট লিডের সৌজন্যেই সেমিফাইনালে চলে গেল বাংলা।
প্রথম ইনিংসে বাংলার বিরুদ্ধে ২৯৫ রানে থেমেছিল অন্ধ্রপ্রদেশ। তারই জবাবে ব্যাটিং করতে নেমে বিরাট লিড নিয়েছিল বঙ্গ ব্রিগেড। আর তার সৌজন্যে ছিল সুদীপ কুমার ঘরামির ইনিংসটাই। ওপেনিং থেকে মিডল অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও একা হাতেই কার্যত দলের রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুদীপ। আফশোশ একটাই মাত্র ১ রানের জন্য ৩০০ রানটা পেলেন না সুদীপ ঘরামি।
তবে বাংলার জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন। তাঁর ক্রিশতরানের সৌজন্যেই তো ৬২৯ রানে পৌঁছে গিয়েছিল বাংলা। লিড নিয়েছিল ৩৩৪ রানের। প্রথম ইনিংসে এত বড় লিডের সঙ্গেই শেষ চারে জায়গা পাকা হয়ে গিয়েছিল। চতুর্থ দিন হাতে আর সময় ছিল না। অন্ধ্রপ্রদেশের ৬৪ রানের মধ্যে তিন অবশ্য পড়েও গিয়েছিল অন্ধ্র্রের। সেখানেই নির্ধারিত সময়ে সেখানেই থামতে হয় তাদের। সেইসঙ্গেই সেমিফাইনালে বাংলা। লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে বাংলা দীর্ঘদিন পর ফের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই এখন দেখার।







