বেঙ্গল সুপার লিগ(BSL) নিয়ে এবার তোপ দাগলেন আইএফএ-র সহ সভাপতি সৌরভ পাল(Sourav Pal)। বেঙ্গল সুপার লিগে সরাসরি ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন তিনি। তার কারণও দর্ষিয়েছেন আইএফএ-র(IFA) সহ সভাপতি তথা সাদার্ন সমিতির কর্তা সৌরভ পাল(Sourav Pal)। তাঁর মতে এই প্রতিযোগিতার অন্যতম স্পনসর ডাফা নিউজ। এই মুহূর্তে এশিয়ার অন্যতম লিডিং বেটিং সংস্থা যারা। তাদের সংযোগেই গড়াপেটার অভিযোগ তুলেছেন তিনি।
সৌরভ পালের(Sourav Pal) মতে, বেটিংয়ের সঙ্গে ডাফা নিউজ একেবারে সরাসরি জড়িত। তারাই আবার বেঙ্গল সুপার লিগের(BSL) অন্যতম স্পনসরও। এবারের বিএসএলে ম্যাচ গড়াপেটা কিন্তু হচ্ছে। সৌরভ পাল এই সম্বন্ধে আরও বলেন, “এটা সত্যিই একটু অবাক লাগছে না। বেঙ্গল সুপার লিগের প্রতিটি ম্যাচই নিস্পত্তি হচ্ছে টাই ব্রেকারের মাধ্যমে। এমনটা কেন হচ্ছে। এসবই কিন্তু ম্যাচ গড়াপেটার দিকেই ইঙ্গিত দেয়।”
সৌরভ পাল ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেও, শ্রাচী স্পোর্টসের(Srachi Sports) চেয়ারম্যান তমাল ঘোষাল(Tamal Ghosal) এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁর সাফ জবাব, “ভারতে যখন বেটিং নিষিদ্ধ, সেখানে কেমনভাবে সেই নিয়ম ভাঙা হবে। সেখানে ম্যাচ ফিক্সিংয়ের কথা আসছে কোথা থেকে। এছাড়া যে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়েছে তা ভিউয়ারদের আকর্ষণ করার জন্য একটা আসাদা প্রতিযোগিতা। ডাফা তো শুধু এখানেই নেই, হকি ইন্ডিয়া লিগেররও অন্যতম স্পনসর ব্র্যান্ড ডাফা নিউজ।”







