নির্বাচন(Assembly Election) যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নির্বাচনের আগে ব্যক্তি সত্ত্বা ভুলে দলকেই প্রাধান্য দেওয়ার বার্তা এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। কোনওরকম নেতার নামে জয়ধ্বনী নয়। দলকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। রাজ্য সরকারের বিভিন্ন কাজকেই সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরার দায়িত্ব এবার দলের নেতাদের দিলেন অভিষেক।
সোমবার মিলন মেলা প্রাঙ্গনে ডিজিটাল যোদ্ধা কনক্লেভে যোগ দিয়েছিলেন অভিষেক। সেখান থেকেই দলের সকলের উদ্দেশ্যে সাফ বার্তা তাঁর। সেখান থেকেই অভিষেক জানান, “ব্যক্তি নয়, দলই বড়। মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালোবাসুন।”
একইসঙ্গে এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সংবাদ মাধ্যম যদি প্রচার না করে তাহলে আমাদেরই করতে হবে। তার জন্য রয়েছে সোশাল মিডিয়া-ফেসবুক, এক্স, ইউটিউব। আপনারা অনেকেই ভাবেন কী প্রচার করব, কী বলব। আপনারা দলের নামে জয়ধ্বনি করুন। আমাদের সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন।”







