সাফ চ্যাম্পিয়ন(Saff Club Cup) হয়েই বড় মা-র মন্দিরে(Boro Maa Temple) ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ থেকে ফুটবলাররা। আগামী দিনে এই সাফল্যের ধারা যাতে তারা অব্যহত রাখতে পারে সেই প্রার্থনাই বড় মা-এর কাছে করলেন কোচ অ্যান্থনি(Anthonny Andrews) সহ সকলে। রবিবার রাতেই সাফ চ্যাম্পিয়ন হয়ে শহরে ফিরেছে ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা ব্রিগেড। সোমবার সকালেই বড় মা-এর মন্দিরে ট্রফি নিয়ে পুজো দিলেন ইস্টবেঙ্গলের কোচ সহ সাপোর্ট স্টাফরা সকলেই।
সাফ ক্লাব কাপ(Saff Club Cup) ওমেন্স চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যন্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা ব্রিগেড। গোটা প্রতিযোগিতায় একটিও ম্যাচে হারেনি লাল-হলুদ মহিলা বাহিনী। ফাইনালেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল তারা। ফাজিলা(Fazila) থেকে সিল্কি দেবীদের(Silky Devi) সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি কোনও প্রতিপক্ষ। এমন সাফল্যের পরই বড় মা(Boro Maa)-এর দর্শনে গেল ইস্টবেঙ্গল(Eastbengal)। বেশ কিছুক্ষণ সেখানে মায়ের কাছে সময়ও কাটালেন তারা।
টনা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দল চ্যাম্পিয়ন হওয়ার পর কৃতিত্ব কিন্তু সমর্থকদেরই দিচ্ছেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তিনি জানিয়েছেন, “এই সাফ কাপ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নের খেতাবটা আমরা সমর্থকদে উৎসর্গ করছি। এএফসির ম্যাচে শেষ মুহূর্তে একটি গোল খেয়ে যাওয়ার ফলে মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারিনি। আমরা ফেরার পর দেখেছিলাম সমর্থকরা কেমনভাবে আমাদের জন্য প্রার্থনা করছিল। সেই কারণেই তো এবার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি সমর্থকদেরই উৎসর্গ করছি”।
সোমবার সকালেই বড় মা-(Boro Maa)এর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কোচ, ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা। সাফ ক্লাব কাপের ট্রফি নিয়েই মন্দিরে গিয়েছিলেন তারা। সেখানেই পুজো দেয় লাল-হলুদের কোচ সহ সকলে। বড় মা-এর কাছে তাদের একটাই প্রার্থনা, আগামী দিনেও যেন এমনভাবেই সফল্যের পথে এগোতে পারে তারা।







