নতুন বছরে রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেখান থেকেই বেলডাঙার পরিস্থিতি নিয়ে এবার তৃণমূল(TMC) সরকারকে নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে যেভাবে সাংবাদিক থেকে চিত্র সাংবাদিক নিগ্রহ হয়েছে তা নিয়েই সরব হয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখান থেকেই নরেন্দ্র মোদি বলেন, “একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?”
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন, তাঁদের উপর অত্যাচারের প্রতিবাদে দিন দুই ধরে জ্বলছে বেলডাঙা(Beldanga)। পরিস্থিতি অগ্নিগর্ভ। রাস্তা, রেল অবরোধ। খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত গণপ্রহারের শিকার হতে হয়েছে সাংবাদিক, চিত্রসাংবাদিকদের। তাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি।
বেলডাঙার পরিস্থিতির সঙ্গে একইসঙ্গে এদিন অনুপ্রবেশ ইস্যু নিয়েও সরব হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’
নির্বাচনের দিন এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু দুই শিবিরের প্রচারসভা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ যে চড়তে শুরু করেছে তা বেশ স্পষ্ট।







