ডিসেম্বরের ঠান্ডা গোটা ভারতে যখন জাঁকিয়ে পড়া শুরু করেছে। সেই সময় কলকতায়(Kolkata) যেন বাড়ছে উষ্ণতার পারদ। হবে নাই বা কেন শহরে যে মেসি(Lionel Messi) আসছেন। আগামী ১৩ ডিসেম্বর গোটা শহর মেসিময় থাকতে চলেছে। টিকিট প্রায় শেষের পথে। কিন্তু মেসিকে(Lionel Messi) দেখার চাহিদা তো আকাশ ছোঁয়া থাকবেই। সেদিন যুবভারতীয় ভরতে চলেছে কানায় কানায়। কিন্তু যারা টিকিট পাননি বা পকেটে টান থাকায় টিকিট কাটতে যেতেই পারেননি। তারা কি খেলা দেখবেন না! সেই অসুবিধাও এবার কেটে গেল।
মেসিকে(Lionel Messi) দেখার টিকিট না পাওয়া গেলেও, মেসিকে দেখার সুযোগ রয়েছে সবার কাছে। যুবভারতীতে(Yuvabharati Stadium) দ্যা গোট টুরের(GOAT Tour) প্রতিটা মুহূর্তই সকলে দেখতে পাবেন সোনি লিভের(Sony Liv) পর্দায়। আর এই খবরটা যে মেসি ভক্তদের কাছে বিরাট স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
বেশ কয়েকদিন আগে থেকেই মেসিকে(Lionel Messi) যুবভারতীতে দেখার টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এখন তা একেবারে শেষের পথে। কিন্তু সময় যত এগোচ্ছে, ততই যেন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যুবভারতীতে মেসিকে ঘিরে রয়েছে বহু পরিকল্পনা। সেই মেসিকে নিয়েই চলছে নানান হিসাব নিকাশও। সোনি লিভে বসেই প্রিয় তারকাকে দেখতে পাবেন মেসি ভক্তরা।
২০১১ সালে প্রথমবার ভারতের মাটিতে পা রেখেছিলেন এলএম টেন। সেবারই আর্জেন্তিনার অধিনায়ক হয়েছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে ১৪টা বছর। ফের একবার শহরে লিওনেল মেসি। এবার তিনি বিশ্বকাপ জয়ী। ১৩ ডিসেম্বরের শীতকে উপেক্ষা করে যে মেসি ভক্তরা মাততে চলেছেন লিওকে নিয়ে তা বলার অপেক্ষা রাখে না।







