যে যুবভারতী(YBK Stadium) মেসির বন্দনায় মুখরিত হওয়ার কথা ছিল, সেউ যুবভারতীই এদিন উত্তাল। প্রিয় তারকাকে দেখতে এদিন কানায় কানায় ভরে গিয়েছিল যুবভারতীয় স্টেডিয়াম(Ybk Stadium) গোটা গ্যালারী জুড়ে ছিল শুধুই মেসি মেসি(Lionel Messi) গর্জন। কিন্তু সেই যুবভারতীই হঠাৎ কীভাবে বদলে গেল। মেসি মাঠ ছাড়েতেই স্টেডিয়ামে শুর ধন্ধুমার। গ্যালারী ভাঙচুর থেকে মাঠে চেয়ার, জলের বোতল ছুড়ে মারা। বছর শেষের যুবভারতীর ছবিটা বাংলার সকলকে ব্যথাই দেবে। কিন্তু কেন এমনটা হল। প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। উঠছেও তাই।
নাচ এবং গানের অনুষ্ঠান দিয়ে মেসির(Lionel Messi) কলকাতা সফর শুরু। সময় যত এগোচ্ছিল ততই যেন উত্তেজনার পারদ চড়ছিল মেসি ভক্তদের মধ্যে। অবশেষে ভক্তের ভগবান মাঠে এলেন। গাড়ি থেকে নেমে হেঁটেই ঢুকলেন মাঠে। কিন্তু তাঁকে দেখা গেল কোথায়। মেসি(Lionel Messi) মাঠে প্রবেশ করার সময় তাঁকে ঘিরে যেন মৌমাছির ঝাঁকের মতো অসংখ্য মানুষ তখন মাঠের ভিতরে। আর যারা হাজার হাজার টাকা দিয়ে মেসিকে(Lionel Messi) শুধু একটিবার দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন, তারাই দেখতে পেলেন না তাঁকে। একটু আধটু জায়ান্ট স্কৃণে যা দেখা গেল। মেসিও থাকলেন না বেশিক্ষণ। শিডিউল টাইমের আগেই হঠাৎ মাঠ ছেড়ে বেড়িয়ে যান তিনি।
এরপরই যুবভারতীতে শুরু গন্ডোগোল। কারণ একটাই মেসিকে(Lionel Messi) ঠিকভাবে দেখতেই পেলেন না তারা। সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। মাঠে তবে কেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল। কেমন করেই বা এতজন সাংবাদিকরা সেখানে পৌঁছে গেলেন। মাঠে মেসি। তাঁকে দেখবেন অসংখ্য দর্শকরা। কিন্তু সেই মেসিকেই যেন ঢেকে দিল মাঠে থাকা নানান ব্যক্তিরা। নিরাপত্তা থেকে উদ্যোক্তার মিস ম্যানেজমেন্ট যেমন প্রশ্নের মুখে। তেমনই কিন্তু প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
শোনাযাচ্ছে মেসির নাকি মাঠে ঢুকে হুট খোলা গাড়িতে ঘোরার কথা ছিল। তেমনটা হলে হয়ত সকলেই গ্যালারী দেখতে পেতেন তাঁর প্রিয় ফুটবলারকে। কিন্তু মেসিকে দেখা যায় হেঁটেই ঢুকছেন তিনি। সেইসঙ্গে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ছিল বহু লোক। সেখানে সাংবাদিক থেকে ছিলেন নানান ব্যক্তিরা। প্রশ্ন উঠতেই পারে এত লোক কিভাবে মেসির আশেপাশে চলে গেল নিরাপত্তার প্রহরা পেড়িয়ে।
কারণ মেসি মাঠ ছাড়তেই কার্যত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল গোটা যুবভারতী স্টেডিয়াম জুড়ে। তা আয়ত্তে আনতেও বেশ কিছুক্ষণ সময় লাগে প্রশাসনের। শোনাযায় এদিন নিরাপত্তার দায়িত্বে নাকি প্রায় চার হাজার পুলিশ মোতায়েন ছিল।
সেখানেই প্রশ্ন ওঠে এত পুলিশই যখন ছিল, তবে এতবড় ঘটনাই বা ঘটল কী করে।







