প্রথমে খেলার কথা বললেও, এবার সেই সিদ্ধান্ত বদলে ফেললেন বিরাট কোহলি(Virat Kohli)। সেখানেই শেষপর্যন্ত বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) তেকে নাম তুলে নিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শোনাযাচ্ছে আগামী ভারত বনাম নিউ জিল্যান্ড ওডিআই সিরিজের প্রস্তুতির জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন খোদ বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১১ জানুয়ারি থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরই ঘরোয়া ক্রিকেটের মঞ্চে নেমেছিলেন বিরাট(Virat Kohli)। সেই বিজয় হাজারে ট্রফিতেও দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতেও এবার দিল্লির হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। দিল্লির হয়ে আগামী ৬ জানুয়ারির ম্যাচটাও তিনি খেলবেন বলেই জানিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত বদলেই ফেললেন বিরাট।
কারণ একটাই সামনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানে নামা আগে যাতে কোওরকম চোট আঘাত বা অন্য কোনও সমস্যা না হয় সেদিকেই এখন প্রধান নজর ভারতীয় দলের প্রাক্তন তারকা অধিনায়কের। আগামী ১১ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথন ওডিআই ম্যাচে নামবেন তিনি।







