মোহনবাগানে ব্রাত্য নুনো রেইস(Nuno Reis) এবার মুম্বই সিটি এফসিতে(Mumbai City Fc)। গত মরসুমে এএফসির জন্য নুনো রেইসকে সই করিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। এএফসি খেলতে যায়নি তারা। নুনোকে(Nuno Reis) দলে রাখলেও আইএসএলের একটিও ম্যাচে তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন হোসে মোলিনা। এরপরই এই পর্তুগীজ তারকাকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান(MBSG)। নতুন মরসুম শুরু হওয়ার আগেই এই ফুটবলারকে দলে তুলে নিল মুম্বই সিটি এফসি। শুধুমাত্র এই মরসুমের জন্যই তাঁকে সই করানো হয়েছে।
গত মরসুমে মোহনবাগানের হয়ে একমাত্র ডুরান্ড কাপে খেলানো হয়েছিল নুনো রেইসকে(Nuno Reis)। এছাড়া তাঁকে স্কোয়াডে রাখা হলেও একটিও ম্যাচে খেলানো হয়নি। শোনা গিয়েছিল এরপর নাকি তিনিই বারবার ক্লাব ছাড়তে চেয়েছিলেন। শেষপর্যন্ত কথাবার্তার মাধ্যমে তাঁকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান।
এবার সেই নুনো রেইসকেই তুলে নিয়েছে মুম্বই সিটি এফসি। শেষ মুহূর্তে খানিকটা শক্তিশালী দলই গড়ে নিতে চাইছে তারা। সেইসঙ্গে এবারের নতুন ফর্ম্যাটের আইএসএলে মোহনবাগানের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। সেখানে মোহনবাগানের বিরুদ্ধে তিনি যে নিজের সেরা পারফরম্যান্সটাই দিতে চাইবে তাও বলার অপেক্ষা রাখে না।
এখন শুধুই নুনো রেইজের মুম্বই সিটি এফসির জার্সিতে মাঠে নামার অপেক্ষায় সকলে।






