দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিজয় হাজারে ট্রফিতেও(Vijay Hazare Trophy) দুরন্ত ছন্দে বিরাট কোহলি(Virat Kohli)। সেঞ্চুরি ইনিংসের সৌজন্যে এবার ছুঁলেন সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ডও। প্রথম শ্রেনীর ক্রিকেটে এবার ১৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন এই তারকা ক্রিকেটার। বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সের মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেও স্বমেজাজে তিনি। ১৬ হাজার রনের মাইলস্টোন যেমন ছুঁলেন, তেমনই আবার খেললেন সেঞ্চুরি ইনিংসও।
দর্শকহীন গ্যালারীতে খেলতে নেমেছেন বিরাট কোহলি(Virat Kohli)। বিজয় হাজারে ট্রুফির প্রথম দিন থেকেই বিধ্বংসী মেজাজে তিনি। সেখানেই সেঞ্চুরি ইনিংস খেলার পাশাপাশি সচিনের রেকর্ডটাও ছুঁয়ে ফেললেন বিরাট(Virat Kohli)। তাঁর আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে এই রেকর্ড এখনও পর্যন্ত মাত্র ৯ জনেরই রয়েছে। সেখানেই রয়েছেন গ্রাহাম গুচ, সচিন তেন্ডুলকর, গর্ডন গ্রীনজ, সনথ জয়সূর্যদের মতো তারকা ক্রিকেটাররা। সেই আসনেই এবার বিরাট কোহলিও বসলেন।
অন্ধ্রপ্রদেশে বিরুদ্ধে ১০১ বলে ১৩১ রানের বিরাট ইনিংস খেলেন বিরাট কোহলি(Virat Kohli)। সেইসঙ্গেই ৩৪৩ ম্যাচ খেলে করলেন ১৬ হাজার রান। সম্প্রতি দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিলেন বিরাট কোহলি। সেখানে সিরিজে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ১৩৫, ১০২ এবং ৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিন ম্যাচের সিরিজে। সেই ধারা ঘরোয়া ক্রিকেটেও বজায় রেখেছেন বিরাট।
২০০৬ সালে রঞ্জি ট্রফি ও এই ফর্ম্যাটের ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলি। তবে সেই ম্যাচে বিজয় হাজারেতে ফিরোজ শাহ কোটলায় ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। কিন্তু এরপর থেকে ওডআই ফর্ম্যাটে কখনই খুব একটা খালি হাতে ফেরেননি তিনি। দীর্ঘদিন পর ফের বিজয় হাজারেতেও সেই চিত্রটা বদলালো না।
এই মুহূর্তে ওডিআইতে সর্বোচ্চ রানের তালিকায় সচিন তেন্ডুলকরের ঠিক পিছনেই রয়েছেন বিরাট। ৩০৮টি ওডিআই ম্যাচে বিরাট কোহলির রান রয়েছে ১৪,৫৫৭। সচিনের রেকর্ড বিজয় হাজারেতে নেমেই ছুঁয়ে ফেলেছেন। এবার সচিনের রেকর্ড বিরাট ভাঙতে পারেন কিনা সেটাই দেখার।







