আগামী ৭ ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhivinayak Temple) ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র দুটো দিন। তার আগেই ভগবানের আশীর্বাদ নিলেন ভারতীয় দলের কোচ। এবারের বিশ্বকাপটা যে ভারতীয় দলের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
শুধুমাত্র ভারতীয় দলের জন্যই নয়, এই বিশ্বকাপ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছেও একটা বড়সড় চ্যালেঞ্জ। এর আগে ঘরের মাঠে একের পর এক সিরিজ হেরেছে। সম্প্রতি নিউ জিল্যান্ডের কাছে ওডিআই সিরিজও হেরেছে তারা। বিশ্বকাপে সাফল্য পেলেই যে গম্ভীরকে নিয়ে চলা যাবতীয় সমালোচনাও দূর হয়ে যাবে তাও তিনি বেশ ভালোভাবেই জানেন।
এই মুহূর্তে অবশ্য দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলও। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ভারতের পারফরম্যান্স ছিল বিধ্বংসী। শেষ ম্যাচে ভারতের ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই পারফরম্যান্স ছিল দেখার মতো। ৭ তারিখ আমেরিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয় দল। এই সাফল্যের ধারা যাতে সেখানেও ধরে রাখতে পারে টিম ইন্ডিয়া, তারই প্রার্থনা হয়ত সিদ্ধা বিনায়কের কাছেও জানিয়ে আসলেন গৌতম গম্ভীর।
যেকোনও বড় প্রতিযোগিতার আগেই বিশেষ করে সিদ্ধা বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা যায় গৌতম গম্ভীরকে(Gautam Gambhir)। এবার তো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেও অন্যথা হল না।







