হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। এবারও যে ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবীদার তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই এবারও তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া। তার আগে চলছে নানান পরিসংখ্যান নিয়েও হ্সাব নিকাশ। তার আগেই দেখে নেওয়া যাক বিশ্বকাপের আগে সর্বোচ্চ রানের নীরিখে পাঁচ ভারতীয় ব্যাটারের রান।
৫.গৌতম গম্ভীর
এই মুহূর্তে ভারতীয় দলের কোচের দায়িত্বে তিনি। তাঁর কোচিংয়েই নামবেন ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপে। সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন গৌতম গম্ভীর। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ঝুলিতে রান রয়েছে ৫২৪।
৪.এমএস ধোনি
গম্ভীরের উপরেই এই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর হাত ধরেই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২০০৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত ভারতের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঝুলিতে রান রয়েছে ৫২৯।
৩.যুবরাজ সিং
এই তালিকায় অন্যতম প্রধান সদস্য হলেন যুবরাজ সিং। ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৫৯৩।
২.রোহিত শর্মা
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতও। সেই রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ১২২০ রান।
১.বিরাট কোহলি
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে এই মুহূর্তে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তাঁকে টপকে যাওয়াটা যে সত্যিই অত্যন্ত কঠিন একটা বিষয় তা বলার অপেক্ষা রাখে না। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ৩৫টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানেই তাঁর ঝুলিতে রান রয়েছে ১২৯২। তবে এই বিশ্বকাপে আর দেখা যাবে না বিরাট কোহলিকে।







