জোড়া গোল করলেন। কিন্তু এরপরই হাসপাতালে ইস্টবেঙ্গল মহিলা দলের সেরা ফুটবলার ফাজিলা(Fazila Ikbapute)। মাঠে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। কনকাশনের নিয়ম অনুযায়ী এরপরই মাঠে আসেন দলের ফিজিও থেকে চিকিৎসকরা। আর সেখানেই খানিকটা সমস্যা লক্ষ্য করা যায় ফাজিলার(Fazila)। কনকাশনের পর থেকেই তিনি চোখে খানিকটা ঝাপসা দেখতে শুরু করেছিলেন। এরপরই তাঁকে নিয়ে আর ঝুঁকি নেননি লাল-হলুদের ম্যানেজমেন্ট।
সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামের কাছে একটি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফাজিলাকে। বড়সড় কিছু না হলেও, সেখানে ফাজিলার স্ক্যান করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর তেমন বড়সড় কিছু হয়নি। তবে ফাজিলা পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা জল্পনা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ফাজিলা। ইন্ডিয়ান ওমেন্স লিগের প্রতিটি ম্যাচেই গোল করার পাশাপাশি দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এমনকি এদিন কিকস্টার্ট এফসির বিরুদ্ধেও ফাজিলার পা থেকে এসেছে জোড়া গোল। সেখানেই প্রতিপক্ষকে ইস্টবেঙ্গল হারিয়েছে ৫-০ গোলে।
ফাজিলা ছাড়াও এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন রেস্টি নাজির, সুলঞ্জনা রাউল এবং অষ্টম ওরাও। এদিনও শুরু থেকেই ম্যাচের দখল ছিল ইস্টবেঙ্গলেরই। শুরু থেকেই অ্যান্থনি অ্যান্ড্রুজের দল আক্রমণের ঝড় তুলেছিল। সেখানেই শেষপর্যন্ত ৫-০ গোলে জয়ও তুলে নেয় তারা।







