টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) যত এগিয়ে আসছে ততই যেন নাটকের পারদ চড়ছে। বাংলাদেশের(Bangladesh) বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির(ICC) অবস্থান যখন শক্তিশালী, সেই সময় নতুন নাটক শুরু পাকিস্তানের(Pakistan)। এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারাও বিশ্বকাপ না খেলার দাবী করেছে। কোনওরকম চাপ নয়। বাংলাদেশের দাবীকে সম্মান জানানো উচিৎ বলেই মনে করছেন তারা। সেইসঙ্গেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানানো হয়েছে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারে, তবে পাকিস্তানও নাকি বিশ্বকাপের মঞ্চে নামবে না।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে(Mustafizur Rahaman) আইপিএলে(IPL) খেলতে না দেওয়া নিয়ে ফুটছে বাংলাদেশ। ভারতের মাটিতে তাদের নিরাপত্তার কথা বলে বিশ্বকাপের ভেন্যু বদলের দাবীতে সোচ্চ্বার হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এরপরই আইসিসির কঠিন বার্তা গিয়েছিল তাদের বিরুদ্ধে। সেখানেই জানানো হয়েছে যে বাংলাদেশ যদি না খেলে, তবে তাদের পরিবর্তে অন্য কোনও দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হবে।
এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড হঠাৎই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশকে যদি খেলতে না দেওয়া হয় তবে নাকি পাকিস্তানও নাম তুলে নেবে। শোনাযাচ্ছে বাংলাদেশ এই পরিস্থিতিতে নাকি পাকিস্তানের কাছে পাশে দাঁড়ানোর বার্তা পাঠিয়েছিল। সেই ডাকেই সাড়া দিয়েছে এবার পাকিস্তান।
একইসঙ্গে শোনাযাচ্ছে পাকিস্তান নাকি আইসিসির কাছেও বার্তা পাঠিয়েছে। সেখানে নাকি কোনও দলের বিরুদ্ধে এমনভাবে হুমকি কিংবা কঠোর মনোভাব খেলা নিয়ে দেখানো উচিৎ নয়। অন্তত অংশগ্রনকারী দলের সিদ্ধান্তের মর্যাদা রাখা উচিৎ বলেই মনে করছে পাকিস্তান।
এরপরই নাকি তারাও না খেলার কথা জানিয়ে সরব হয়েছে। যদিও আইসিসি নিজেদের অবস্থানে একেবারে দৃড়। তাদের সাফ বক্তব্য যদি বাংলাদেশ খেলতে না চায়, সেই জায়গায় অন্য দলই খেলবে।







