ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন শুভমন গিলের(Shubman Gill)। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) পঞ্জাবের ১৮ জনের স্কোয়াডে ডাক পেলেন শুভমন গিল। কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেখানেই সুযোগ পাননি শুভমন গিল(Shubman Gill)। তাঁর সুযোগ না পাওয় নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। এমন পরিস্থিতিতেউ গিলের ঘরোয়া ক্রিকেটে ফেরাটা অনেকেই ইতিবাচক দিক হিসাবে দেখতে শুরু করেছেন।
টি টোয়েন্টিতে ভারতীয় দলে টানা সুযোগ পেলেও সেভাবে নিজেকে প্রমান করতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। এই মুহূর্তে তিনি ওডিআই এবং টেস্ট দলের অধিনায়ক হলেও শেষপর্যন্ত টি টোয়েন্টিতে তাঁকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময় যদিও তাঁর চোটের কথাই শোনা গিয়েছিল। এমন পরিস্থিতিতেই বিজয় হাজারে ট্রফিতে ফিরছেন শুভমন গিল। আগামী ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে-তে(Vijay Hazare Trophy) যাত্রা শুরু করবে পঞ্জাব।
এই সুযোগটা যে শুভমন গিলের নিজেকে প্রমান করার একটা সুযোগ নতুন সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে শুধু শুভমন গিলই নন। পঞ্জাবের ১৮ জলের স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা(Abhishek Sharma) এবং অর্শদীপ সিংও(Arshdeep Singh)। অভিষেকের আসায় যেমন ব্যাটিংয়ে শক্তি বাড়বে, তেমনই বোলিংয়ে অর্শদীপের থাকাটাও পঞ্জাবকে শক্তিশালী করবে। জয়পুরেই গ্রুপ পর্বের সাতটি ম্যাচ খেলবে পঞ্জাব।
তবে গ্রুপ পর্বের পর এই গিল সহ অভিষেক এবং অর্শদীপকে পাওয়া যাবে কিনা তা নিয়ে খানিকটা ধন্দ রয়েছে। কারণ জানুয়ারিত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেখানে ওডিআইয়ের পাশাপাশি রয়েছে টি টোয়েন্টি সিরিজও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







